আগৈলঝাড়ায় জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০৫:১৬ পিএম
আগৈলঝাড়ায় জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা

শ্রদ্ধা আর অশ্রুসিক্ত নয়নে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা আনুষ্ঠিত । বৃহস্পতিবার (১৬ই জুলাই) আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার আলোচনা সভায় সভাপতিত্বে করেন। স্মৃতিচারণ ও আলোচনা ইউএনও নিরুপম মজুমদার  জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের এই বলিদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মাসুদ খান, উপজেলা সহকারী কমিশনার-ভূমি , উপজেলা কৃষি অফিসার। উপস্থিত নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাগণ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: আগৈলঝাড়া উপজেলা  বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সরোয়ার হোসেন সিকদার , সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাঁদের আবেগঘন অনুভূতি ও স্মৃতি চারণ করেন। বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, হাবিবুর রহমান মুন্সি, হাসান, সাইফুল মোল্লা , মেহেদী হাসান এবং আন্দোলনে শহীদ সাগরের  মা।

আপনার জেলার সংবাদ পড়তে