কাপাসিয়ায় আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ১১:০১ এএম
কাপাসিয়ায় আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত
গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মহা আড়ম্বরপূর্ণ রথযাত্রা উদযাপিত হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী ৩১শে আষাঢ় রথযাত্রা উদযাপিত হয়। এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গন থেকে সমবেত ভক্তবৃন্দরা মহা আড়ম্বরে রথ টানা শুরু করেন। বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার শুভ উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন বনিক, সাবেক সহ-সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাবেক সাধারণ সম্পাদক জীবন ভৌমিক, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া বাজার ব্যবসায়ী প্রতিনিধি মীর মাসুদ করিম, সাংবাদিক উত্তম কুমার দাস, সমীর বনিক, দীলিপ দাস প্রমুখ। উপস্থিত ভক্তবৃন্দরা জানান, রথযাত্রার এই শুভলগ্নেই দুর্গাপূজার ক্ষণগণনা বা আগমনী বার্তাও শুরু হয়ে যায়। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা সুসজ্জিত রথে আরোহণ করে গুণ্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) যাত্রা করেন। উল্টো রথ (বাহুড়া যাত্রা): ২৪ জুলাই ২০২৬, শুক্রবার। এই পবিত্র দিনে দেবতারা পুনরায় নিজ মন্দিরে বা শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রা উপলক্ষে মন্দিরগুলোতে বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও রথ টানার আয়োজন করা হয়েছে। শাস্ত্র মতে, ভক্তিভরে রথের দড়ি টানলে ও মহাপ্রভুর রথ দর্শন করলে মানুষের পুণ্য লাভ হয়।
আপনার জেলার সংবাদ পড়তে