পাবনার চাটমোহর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ২০ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৮৮০ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। ৪৪ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব উদ্বৃত্ত ধরে বাজেটে সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে। বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি প্রকৌশলী রাফিউল বারী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হুমায়ুন কবির,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ,প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,পৌরসভার উপ সহকারি প্রকৌশলী আঃ আজিজ,লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ,নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল,হিসাব রক্ষক ইমদাদুল হকসহ সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।