ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  দণ্ডপ্রাপ্ত যুবক হলেন উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আরমান হোসেন (২২)। আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।