বাঘায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ ও যুবক আটক

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১৭ জুলাই, ২০২৬, ০৬:২৪ পিএম | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৬:২৪ পিএম
বাঘায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ ও যুবক আটক

রাজশাহীর বাঘায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ ও ৩৫ বোতল ফেনসিডিলসহ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে পৃথকভাবে তাদের আটক করা হয়।

 জানা গেছে, উপজেলার উত্তর মিলিকবাঘা (চাকিপাড়া) গ্রামের মৃত মজের প্রামাণিকের ছেলে মতিউর রহমান (৬২) স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রকে (৭) বলাৎকার করে। এ ঘটনায় ছাত্রে পিতা বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগে পুলিশ তাকে আটক করে। অপর দিকে ঢাকা-২৪০, তেজকুনিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শাহাদৎ হোসেন (৩৬) কে ৩৫ বোতল ফেনসিডিলসহ বাঘা উপজেলার বাউসা ই্উনিয়নের তেতুলিয়া বাজারের পূর্বে কামারের দোকানসংলগ্ন থেকে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটক দুইজনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।