পাবনার চাটমোহর প্রেস ক্লাবের সাধারণ সভা গতকাল শনিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,আঃ মান্নান পলাশ,আলহাজ্ব রাজিউর রহমান রুমী,রকিবুর রহমান টুকুন,সঞ্জিত সাহা কিংশুক,শাহীন রহমান,বিপ্লব আচার্য,এম এ জিন্নাহ,বকুল রহমান,ইশারত আলী,শামীম হাসান মিলন,মাকসুদুল হক মাসুদ,ইকবাল কবির রঞ্জু,জাহাঙ্গীর আলম মধু,জাকির সেলিম,জাহাঙ্গীর আলম,আফতাব হোসেন,মাকসুদুল হক মাসুদ,সালাহ উদ্দিন খান সোহেল,মোঃ নুরুল ইসলাম,আঃ লতিফ রঞ্জু,ইকতেখার আহমেদ টুুল,শিমুল বিশ্বাস,সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচন কমিশন গঠণ ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক আঃ মান্নান পলাশকে প্রধান নির্বাচন কমিশন করে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠণ করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন রজিউর রহমান রুমী,জাহাঙ্গীর আলম,ইকবাল কবীর রঘ্জু ও দেওয়ান জামিউল ইসলাম কাবলী। আগামী ২৯ আগষ্ট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।