টাঙ্গাইলে পোল্ট্রি খামারিদের সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল মডেল সিটি মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক শওকত আলী মোল্লা'র সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় তিনি বলেন, এই সামনে মাসেই প্রায় আল্লার রহমতে নতুন বাজেট থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানা লেভেলে একটি করে ইউনিয়নে একটি করে ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। এবছর প্রায় ৪৩ লক্ষ কৃষক এই কৃষি কার্ড সুবিধা পাবে, পর্যায়ক্রমে সবাই পাবে। ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা কৃষি ঋণের সুবিধা পাবে। আমারে ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন এন্টিবায়োটিক ব্যবহার করবেন না। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ পোলটি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ডাক্তার মোঃ বয়জার রহমান প্রমুখ।