ভাগলপুর-সরারচর সড়কে বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২৬ পিএম | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৫:২৬ পিএম
ভাগলপুর-সরারচর সড়কে বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর বাস স্ট্যান্ড হতে সরারচর বাজার সড়কের বেহাল অবস্থা  পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে। এই ৩ কিলোমিটার রাস্তার মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতি দিনই কোনো না কোনো স্থানে সড়ক দূর্ঘটনা ঘটেই চলছে। ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতি নিয়ত প্রসূতি রোগিরা আসতে গিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এ রাস্তা দিয়ে বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, কটিয়াদী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ সহ বিভিন্ন বিভাগীয় স্থান থেকে রোগি আসা যাওয়া করতে গিয়ে খুব কষ্টের মধ্যে পড়তে হয়। এ ছাড়া প্রতি দিন ছাত্র-ছাত্রী কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসা যাওয়া করে। গত সরকারের আমলের মধ্য ভাগে এ রাস্তার সংষ্কার কাজ হয়েছিল নামে মাত্র। ১ বছর যেতে না যেতেই রাস্তাটি অযোগ্য হয়ে পড়ে। আজ ৫ বছর পাড় হয়ে গেলেও কোনো সংস্কার কাজ হচ্ছে না বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। তারা বলেন এ বিষয়ে জণস্বার্থ ও রোগিদের যোগাযোগ ব্যবস্থার জন্য সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন। এ বিষয়টি এলজিইডি উর্ধবতন কর্তৃপক্ষ বিষয়টি একবার ভেবে দেখবেন বলে এলাকাবাসীর দাবি। 

আপনার জেলার সংবাদ পড়তে