প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, আটক ৬

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৫:৫১ পিএম
প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, আটক ৬

যশোরের অভয়নগরে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই প্রেমিকা স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে এ ঘটনা ঘটে। 

শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইক চালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদা দাবীর মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মোশারফ গাজীর ছেলে আরজান গাজী (৩০), একই গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে হাসান মোড়ল (৩৮), মৃত বাকি সরদারের ছেলে সাজ্জাদ সরদার (৩৮), নূর মোহাম্মদ ওরফে আপন খানের ছেলে সাজিদ হোসেন (২৪), মৃত আমজেদ গাজীর ছেলে মামুন গাজী ওরফে ভুট্টো গাজী (৪১) ও মৃত সাত্তার মোল্যার ছেলে শফিক মোল্যা (৪৪)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে লিমন হাওলাদার তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে এজাহার নামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জন ইজিবাইক থামিয়ে লিমনকে মারপিট করে তার প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। পরবর্তীতে রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে অভিযুক্ত আরমান গাজী এজাহার নামীয় আসামীসহ অজ্ঞাতনামাদের সহযোগিতায় তার প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

মামলার বাদী লিমন হাওলাদার বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদ দাবীর মামলা করেছি। 

এ ব্যাপারে শনিবার সকালে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ধর্ষণ তৎসহ চাঁদা দাবীর মামলায় এজাহার নামীয় ৬ জনকে আটক করা হয়েছে। মামলা নং ২২ তারিখ ১৮-৭-২০২৬। অজ্ঞাতনামাদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার জেলার সংবাদ পড়তে