সংবাদ প্রকাশের পর

আরিয়ানের পরিবারের পাশে উপজেলা ছাত্রদল, কর্মসংস্থানের আশ্বাস

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ১৮ জুলাই, ২০২৬, ০৬:০৯ পিএম | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৬:০৯ পিএম
আরিয়ানের পরিবারের পাশে উপজেলা ছাত্রদল, কর্মসংস্থানের আশ্বাস

সংবাদমাধ্যমে অসহায় ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ সাগরের পারিবারিক দুর্দশার খবর প্রকাশের পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর হোগলপাতিয়া গ্রামে আরিয়ানের বাড়িতে যান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আল আমিন-এর নেতৃত্বে নেতারা আরিয়ানের অসুস্থ বাবা-মায়ের খোঁজখবর নেন। এ সময় তারা পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি জরাজীর্ণ বসতঘরটি নিরাপদভাবে মেরামতের উদ্যোগ গ্রহণ এবং ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ সাগরের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আল আমিন বলেন, আরিয়ানের পরিবারের দুরবস্থার সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। একজন নিবেদিতপ্রাণ ছাত্রদল কর্মীর পরিবারকে এমন কষ্টে থাকতে দেওয়া যায় না। আমরা তার জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বসতঘর মেরামতের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। সহায়তা পেয়ে আবেগাপ্লুত আরিয়ান আহমেদ সাগর ছাত্রদলের নেতৃবৃন্দ ও সংবাদ প্রকাশে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনো কারও কাছে বিলাসী জীবনের দাবি করিনি। শুধু একটি কর্মসংস্থানের সুযোগ চেয়েছি, যাতে অসুস্থ বাবা-মা ও ছোট ভাইকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আজ নেতৃবৃন্দ আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন আগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক শিকদার, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মামুন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত, যুগ্ম আহ্বায়ক মো. নিয়াজ মোরশেদ, মো. ওয়াশিকুর রহমান বাপ্পি, বিপ্লব মিস্ত্রি, ছাত্রদল নেতা মো. সাগর আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক আহমেদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর আহমেদ, আগরপুর ইউনিয়ন ছাত্রনেতা মো. শান্ত, মো. পলাশ, মো. আতিক, মো. ইমদাদুল, মো. রাসেল, শাহিন, আবুল কালাম, সাব্বির, হিরা, রাজন, ইশান, আবির এবং কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইদ খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে