নাহিদ রানার ইনজুরি নিয়ে যা জানা গেলো

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৫:২৪ এএম
নাহিদ রানার ইনজুরি নিয়ে যা জানা গেলো

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। যদিও বল হাতে ম্যাচটিতে নিজের ৪ ওভারের কোটা পূরণ করেননি পেসার নাহিদ রানা। তিনি মাত্র ২.৩ ওভার করে বোলিং করে চোট নিয়ে মাঠ ছেড়ে যান। ম্যাচ শেষে নাহিদকে নিয়ে কোনো সুখবর মেলেনি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, নাহিদ পর্যবেক্ষণে রয়েছেন। যে কারণে বোলিং শেষ করতে পারেননি। বায়েজিদ বলেন, ‘নাহিদ রানা খেলায় লেফট সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। তারপর আমরা ওকে আর বল করতে দিইনি। ওকে পর্যবেক্ষণ করা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালের পর সিদ্ধান্ত নেব স্ক্যান করব কি করব না। ওর মাঠে ফিরতে কয়দিন লাগতে পারে পরবর্তীতে জানানো হবে।’ জিম্বাবুয়ের বিপক্ষে ২.৩ ওভার বল করে ১৫ রান খরচায় ব্রায়ান বেনেটের উইকেট শিকার করেন নাহিদ রানা। আগের ম্যাচে মাত্র ২৬ রানের বিমিনয়ে ৪ উইকেট নিয়েছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে