কিশোরগঞ্জের কুলিয়ারচর এলজিইডির গুরুত্বপূর্ণ একটি রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ব্যাপারে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও চাপের মুখে শেষ পর্যন্ত কুলিয়ারচর এলজিইডি ঐ প্রতিষ্ঠানের কাজ বন্ধ করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। জানা গেছে, ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্ণীপুর-পিরিজপুর পাকা রাস্তা জব্বার বাড়ী মোড় হতে দক্ষিণ গোবরিয়া মাদ্রাসা পর্যন্ত দেড় কি.মি রাস্তার নির্মাণ কাজ পায় চট্টগ্রামের ইউনুস এন্ড ব্রাদার্স নামের এক প্রতিষ্ঠান। বেশ কিছুদিন আগে এই রাস্তার নির্মাণ কাজ করেন তারা। ১৭ জুলাই ঠিকাদার প্রতিষ্ঠানটি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় নিম্নমানের সামগ্রী দিয়ে তারা কাজ করার চেষ্টা করলে এলাকার যুব সমাজ ফুসে উঠে। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারিতা না থাকার কারণে প্রতিষ্ঠানটি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান কুলিয়ারচরের আরও বেশ কিছু রাস্তার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়ম হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকায় চাপা ক্ষোভ রয়েছে। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ পর্যন্ত কাজটি বন্ধ করে দেন। ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী মো: ইউনুস মিয়া কে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুলিয়ারচর উপজেলা উপসহকারী প্রকৌশলী মামুন মিয়া বলেন, রাস্তার নির্মাণ কাজের কিছু অনিয়ম হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, আমরা কাজের মানের ব্যাপারে কোনো আপোষ করব না। নিয়ম অনুযায়ী কাজ করতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে। এই বিষয়ে এলাকাবাসীর দাবী এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ একটু ক্ষতিয়ে দেখবেন কি?