পাবনা-২আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করতে হবে। সেই সঙ্গে কৃষকের জন্য সরকারিভাবে প্রদেয় যেকোন সহায়তা যথা সময়ে তথা সুষম বণ্টন করতে হবে। কেননা কৃষকের ভাগ্যোন্নয়ন হলে দেশের উন্নয়ন দ্রুত ত্বরান্বিত হবে। গতকাল রোববার দুপুরে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ২২৬২জন কৃষকের মাঝে গাছের চারা এবং সবজি বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওইসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুল মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, আহম্মদ আলী লাটু প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।