রাজশাহীর বাগমারায় স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
রবিবার ১৯ জুলাই বেলা বারো'টায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সহ-সভাপতি নুর কুতুবুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন সহ আরও অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস জনস্বাস্থ্য রক্ষায় সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।