দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৮:২৫ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। 

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজীপুর বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কাজীপুর বর্ডারপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ,(ঊনচল্লিশ হাজার ছয়শত) টাকা।

একই ধারাবাহিকতায়, ১৯ জুলাই রোববার  চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আকন্দপাড়া মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৩৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ বারো হাজার নয়শত পঁচিশ) টাকা। পরবর্তীতে শেওড়াতলা বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ১০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ ঊনসত্তর) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।  বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে