আশাশুনিতে মোটর সাইকেল ধাক্কায় গরুর মৃত্যু, চালক আহত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ০৮:৩৮ পিএম
আশাশুনিতে মোটর সাইকেল ধাক্কায় গরুর মৃত্যু, চালক আহত

আশাশুনি টু সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় গাভী গরুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত গাড়ী চালককে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। রবিবার (১৯ জুলাই) বিকাল পৌণে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর ও স্টেশনের ইনচার্জ মোঃ ইলিয়াছ জানান, ঘটনার সময় সাতক্ষীরার দিক থেকে শ্রীউলা ইউনিয়নের কলীমাখালী গ্রামের মৃত আনসার আলী মোড়লের ছেলে গ্রাম ডাক্তার ও সাংবাদিক আব্দুল মজিদ মোড়ল (৪৬) আশাশুনির দিকে আসতেছিলেন। চিলেডাঙ্গার মোড়ের কাছে পৌছলে সড়কে উপর এলোমেলো ভাবে থাকা কয়েকটি গরু পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত মোটর সাইকেল চালককে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাভীটি পরে মারা গেছে বলে জানাগেলেও গাভীটির মালিকের নাম জানা সম্ভব হয়নি

আপনার জেলার সংবাদ পড়তে