পরিবেশের ভারসাম্য রক্ষা অরণ্য বাংলাদেশের উদ্যোগে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অরণ্য বাংলাদেশের পরিচালক ইশতিয়াক আহমেদ। এসময় বেসরকারি সংস্থা হারডোর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের মাঝে পলি পেয়ারা,জারুল,অর্জুন,কারিপাতা,দেওয়া ফলসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এদিকে অরণ্য বাংলাদেশের উদ্যোগে গত দুই দিন চলনবিল অঞ্চলে ২ শতাধিক হিজল,জারুল ও কদম গাছ রোপন করা হয়েছে।