চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৬:৫০ পিএম
চাটমোহরে তিন মাদকসেবীর কারাদন্ড

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আরো ৩ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল ও জরিমানা করেছে। 

উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে মাদকাসক্ত দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বোয়ালিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহিম হোসেন (২০) ও সুমন হোসেনের ছেলে সোহান হোসেন (১৯)।  সোমবার (২০ জুলাই) তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাসের কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। একইদিন আটক করা হয় পাবনার আটঘরিয়া উপজেলার চাদভা কারিগরপাড়ার আজাদ হোসেনের ছেলে সম্রাট হোসেন (২০) কে। তাকেও ভ্রাম্যমান আদালত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড করেন। দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।  চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,পাবনা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে