ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জুলাই, ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার এসআই এনামুল হক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, শিক্ষক মোঃ জাহিদ হোসেন, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, লিয়াকত আলী লাভলু ও আহাম্মেদ আল ইভান প্রমূখ।
সভায় উপজেলার বাজারে যানজট নিরসন, ফুটপাত দখলদার উচ্ছেদ, বাজার ব্যাবস্থাপনা ও বর্জ্য অপসারনের উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া উপজেলায় ইভটিজিং ও বাল্যবিয়ে রোধসহ মাদক নিয়ন্ত্রনের জন্য সভায় সকলের সহায়তা কামনা করা হয়।