কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৩:৫০ পিএম
কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

কয়রায় জাতীয় কবি নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত,  নৃত্য ও রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই)  দিন ব্যাপী এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে উপজেলা প্রশাসন। দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী।  এতে বক্তব্য দেন খুলনা জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব  বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষার্থী তাবাসসুম, মেহেদী হাসান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে