মোল্লাহাটে বাসকের কর্মীকে অব্যাহতি

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২১ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম
মোল্লাহাটে বাসকের কর্মীকে অব্যাহতি

বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)-এর নাম, পরিচয়পত্র ও সাংগঠনিক উপকরণ অপব্যবহারের অভিযোগে মানবাধিকার কর্মী শাহ আলমকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাসকের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালকের স্বাক্ষরিত অব্যাহতি পত্রে জানানো হয়, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কেন্দ্রীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাসকের নাম, পরিচয়পত্র, প্যাড বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাসকের কেন্দ্রীয় কমিটির পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে কেউ সংগঠনের পরিচয় অপব্যবহার করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে