যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপক ড. মেসবাহ উদ্দিন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম, প্রধান আলোচক ছিলেন কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর। আরো আলোচনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, খাদ্য গুদাম মসজিদের খতিব মাওলানা আজাদ হুসাইন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা জামাত আলী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সুদমুক্ত অর্থনীতির প্রধান প্রবক্তা। ব্যাংক বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধান আলোচক মাওলানা আলী আকবর তার বক্তৃতায় বলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশে যদি প্রতিষ্ঠা না হতো তাহলে আমাদের সুদমুক্ত লেনদেন করা সম্ভব হতো না। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতির বক্তৃতায় ড. মেসবাহ উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা এই উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি আরো বলেন এই উপজেলার কৃষি,শিল্প,ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক কোটি কোটি টাকা বিনিয়োগ করে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।