গজারিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার মো:জাকির হোসেন এর অবসর জনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ জুলাই)বেলা ১২ঘটিকায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ উম্মে হাফসা নাদিয়া,
উপজেলা মাধ্যমিক স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতি'র সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া'র সভাপতিত্বে ও সা:সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো:রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি রফিকুল ইসলাম নাট্টু,সাধারণ সম্পাদক মোসেলম উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আহমেদ,অধ্যক্ষ বশির উল্লাহ,মুক্তার হোসেন মিয়াজী, মো:মইন উদ্দিন আহমেদ,অলি উর রহমান চৌধুরী, আক্তারুজ্জামান,মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল আলিম,আশুতোষ কুমার সাহা, মোজাম্মেল হক,আব্দুল গাফফার, মো:শাহাবুদ্দিন, দীল মোহাম্মদ,ওয়াজ উদ্দিন,কামাল হোসেন সাঈদী,সুধাশন মাঝিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।