কটিয়াদীতে অসহায় অসুস্থ ও প্রতিবন্ধীদের চেক বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২২ জুলাই, ২০২৬, ০৪:৩৯ পিএম
কটিয়াদীতে অসহায় অসুস্থ ও প্রতিবন্ধীদের চেক বিতরণ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃস্থ অসহায় অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা বাবদ চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী পাকুন্দিয়া আসনের এমপি এডভোকেট মোঃ জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সজল সরকার, বিএনপি নেতা সাইফুল ইসলাম জাইদুল, উপজেলা ছাত্রদল সভাপতি তাছরিফুল হাছিব। প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দিন বলেন, সরকার চিকিৎসা সেবাকে মানুষের দুরগোড়ায় পৌঁছে দিতে বৃহৎ পরিকল্পনা হতে নিয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সকল নাগরিক আধুনিক চিকিৎসাসেবা পাবে। পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে ধারাবাহিক ভাবে দুঃস্থ, অসহায়দের হাতে পর্যাপ্ত পরিমান অর্থ সহায়তা প্রদান করা হবে। এর অংশ হিসাবে উপকারভোগীদের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেয়া হলো। প্রতিজনে দশ হাজার টাকা করে আটজনকে সহায়তা চেক প্রদান করা হয়। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী, উপকারভোগী ও সুধিজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে