বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করতে চায় দুই কোটিরও বেশি মানুষ!

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০৮:২২ এএম
বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করতে চায় দুই কোটিরও বেশি মানুষ!

স্পেন এবং আর্জেন্টিনার মধ্য বিশ্বকাপের ফাইনাল আবার আয়োজনের দাবিতে এরই মধ্যে একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছে। যেখানে স্বাক্ষর করছেন আর্জেন্টিনা সমর্থকরা। কিন্তু এবার পাল্টা আরেকটি অনলাইন পিটিশন চালু করা হয়েছে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবিতে। যে পিটিশনটিতে এরই মধ্যে স্বাক্ষর করেছেন ২ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ। শুধু তাই নয়, এই পিটিশনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। শিরোপা জিততে না পারলেও ২০২৬ বিশ্বকাপজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল আর্জেন্টিনা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং, খেলোয়াড়দের আচরণ এবং প্রতিপক্ষের সঙ্গে একাধিক উত্তপ্ত ঘটনার কারণে লিওনেল মেসির দলকে ঘিরে তৈরি হয় সমালোচনা। সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে, বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন ২ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ। ইউরোপের একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘অৎমবহঃরহধ ঙঁঃ’ শিরোনামের ওই পিটিশনে বিশ্বের প্রায় ১৭০টি দেশের মোট ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন ডিজিটাল স্বাক্ষর করেন। শুরুতে আয়োজকদের লক্ষ্য ছিল মাত্র ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা। কিন্তু বিশ্বকাপ চলাকালীন বিতর্ক বাড়ার সঙ্গে সঙ্গে পিটিশনটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সবশেষে এই আবেদনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও প্রায় ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশন হলো জুবিলি ২০০০ আন্দোলনের আবেদন, যেখানে স্বাক্ষর করেছিলেন ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন। অর্থাৎ আর মাত্র প্রায় ১০ লাখ স্বাক্ষর পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বে আর্জেন্টিনাবিরোধী এই আবেদন।

আপনার জেলার সংবাদ পড়তে