আকিজ সিটির ১৫ বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ২৫ জুলাই, ২০২৬, ০৫:৩৪ পিএম
আকিজ সিটির ১৫ বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন

যশোরের অভয়নগরে আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে আকিজ সিটি চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) স্ত্রী রেজওয়ানা সুলতানা রিনি। 

এ সময় আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ম্যানেজার অ্যাডমিন সুব্রত শর্মাসহ সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আকিজ সিটি সেন্টারের দ্বিতীয় তলায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এ ব্যাপারে আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার রয়েছে। এই সুযোগ আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে