কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬, ০২:৫৯ পিএম
কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের সবজি উৎপাদনে উৎসাহিত করতে এবং বর্ষা মৌসুমে বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক রাখতে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে নির্বাচিত কৃষকদের হাতে এ প্রণোদনা তুলে দেওয়া হয়।বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ৭ ধরনের সবজির বীজ-কলমি শাক, পুঁইশাক, হাইব্রিড লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বেগুন ও শসা। এছাড়া প্রতিটি কৃষককে ডিএপি (উঅচ) ও এমওপি (গড়চ) রাসায়নিক সার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা জিয়াউল হক হিরো ও তারিকুল ইসলাম পান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষি বিভাগের কর্মকর্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে