বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ সভাপতি নির্বাচিত বীথি

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ১১:৩৩ এএম
বাংলাদেশ ছাত্র ফেডারেশনে সহ সভাপতি নির্বাচিত বীথি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনটির সহ সভাপতি (ভিপি)হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের আন্দোলন-সংগ্রামের অন্যতম ফাতেমা রহমান বীথি। তিনি সংগঠনটির বর্তমান টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এবং গত কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (২৪ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত সংগঠনটির ১৪তম কেন্দ্রীয় সম্মেলনের শেষ পর্বে নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হয়। একই সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ, যিনি পূর্ববর্তী কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফাতেমা রহমান বীথি টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজ থেকে স্নাতক  সম্পন্ন করেছেন।বর্তমানে  তিনি টাঙ্গাইল ল কলেজের শেষ বর্ষে অধ্যয়ন করছেন। দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের  বিভিন্ন নাগরিক সমস্যা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বীথি। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি শুরু থেকেই নেতৃত্ব দেন এবং সে সময় টাঙ্গাইল জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলন চলাকালে টাঙ্গাইলের আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলাতেও তাকে আসামি করা হয়েছিল। এর আগে ২০১৮ সালের  নিরাপদ সড়ক আন্দোলন এবং ধর্ষণবিরোধী আন্দোলনসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে টাঙ্গাইলের  সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া শহীদ মিনারে ধারাবাহিক অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিতি লাভ করেন। জেলা পর্যায়ে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পর এবার কেন্দ্রীয় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ছাত্র ফেডারেশনের জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ফাতেমা রহমান বীথি।

আপনার জেলার সংবাদ পড়তে