কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের হিলচিয়া বাজারের ঝন্টু সাহার ব্রয়লার মাঠে গত রবিবার বিকাল ০৫ টার দিকে মোঃ আনোয়ারুজ্জামান তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এহসানুল হুদা। বি এন পি দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগষ্ট কটিয়াদিতে আগমন উপলক্ষে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের প্রধান অতিথি সৈয়দ এহসানুল হুদা বলেন, তারেক জিয়া বর্তমানে পুনরায় নতুনভাবে পুন:গঠন করার জন্য দেশব্যাপী সফল অভিযান চালাচ্ছে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বি এন পি সভাপতি এহসান কুফিয়া, সাবেক উপজেলা বি এন পি সহ সভাপতি কাইয়ুম খান হেলাল জেলা যুব দলের সহ-সভাপতি এড. শাহ আলম, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল হক কহিনুর, উপজেলা বি এন পি আবু বক্কর সিদ্দিক ডাল হৌসি উপজেলার সাবেক বি এন পি সহ সভাপতি কাজল ভূঞা, আব্দুল করিম বি এন পি নেতা জহিরুজ্জামান জহির, বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক এ জি এস ও বিশিষ্ট ব্যবসায়ি নূরে আলম দিপু। এ সময় হিলচিয়া ইউনিয়নের বি এন পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অথিতি সৈয়দ এহসানুল হুদা বলেন ষড়যন্ত্রের মাধ্যেমে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বাজিতপুর নিকলী আসনে বি এন পির প্রাথীকে পরাজিত করা হয়েছে। আগামী সাড়ে চার বছর পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকে দলকে সুসংগঠিত করতে হবে।ঐক্যবদ্বভাবে কাজ করে বি এন পির বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও বি এন পির সমর্থিত প্রাথীকে বিজয়ী করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু অবাদ নিরেপেক্ষ রাজনৈতিক পরিবেশ করার জন্য অহব্বান জানান।