ঝিনাইদহের শৈলকুপা হাটে কৃষকের বিক্রি করতে আনা পণ্য ওজনে বেশি নেওয়ার কারনে ২ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ও একজন কে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শৈলকুপা হাট এই ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান গ্রাম থেকে কৃষকদের বিক্রি করতে আনা বিভিন্ন পণ্য ৪০কেজিতে মণ হলেও তা ১থেকে ২ কেজি ধলতা হিসেবে বেশি নেওয়া যাবে না মর্মে শৈলকুপা হাটের ব্যবসায়ীদের নিয়ে মিটিং করে সেটা বন্ধ করে।অথচ এসব নির্দেষ না মেনে পাট ব্যবসায়ী ঝিনেদার মদনমোহন গ্রামের সুবল কুমার ও চতুরিয়া গ্রামের শামসুল ইসলাম প্রতি মন পাটে ১ থেকে ২ কেজি ওজনে বেশি নেওয়ার অভিযোগে দুইজনকে ৯০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও পাটবাজারে অবৈধ সমাবেশ করার প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাট ব্যবসায়ী আলমগীর হোসেন নামের আরেক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
এই ব্যাপারে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানান কোনরকম কৃষকদের বিক্রি করতে না পণ্যগুলি ওজনে বেশি নেওয়া যাবে না। এ ব্যাপারে তাদেরকে সতর্ক করলেও তারা সেগুলো না মানায় জরিমানা করা হয়েছে। তবে এই অভিযান নিয়মিত চলবে।