তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৭:০৪ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৭:০৪ পিএম
তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা
রাজশাহীর তানোরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় তানোর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক ও তানোর থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান ও তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে