লৌহজংয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৬:০৩ পিএম
লৌহজংয়ে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারি জি.আর. (চাউল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির উদ্দেশ্য হলো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আপনার জেলার সংবাদ পড়তে