চাটমোহর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত এনায়েতুল্লাহ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। একারনে মাদ্রাসায় মাঝে মধ্যেই ঘটে চুরির ঘটনা। সম্প্রতি মাদ্রাসার কক্ষ থেকে দুইটি বিআরবি সেলিং ফ্যান চুরি হয়েছে। মাদ্রাসার ওই কক্ষে নাকি শিক্ষক প্রাইভেট বানিজ্য করেন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা আবু ইসহাক সেরিং ফ্যান চুরির ঘটনাটি জানার পরও তা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করেন। একাধিক শিক্ষক সেলিং ফ্যান চুরির বিষয়টি নিশ্চিত করলেও মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু ইসহাকের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। ইতোপূর্বে এই মাদ্রাসা থেকে বৈদ্যুতিক বাল্বসহ অন্যান্য জিনিস চুরি হয়েছে।
এলাকাবাসী জানান,চাটমোহরের এই মাদ্রাসায় প্রয়োজনের চেয়ে শিক্ষক সংখ্যা বেশি থাকলেও শিক্ষার্থী নেই। শিক্ষকরা প্রতিষ্ঠানে এসে অলস সময় পার করেন। মাদ্রাসার আশপাশে মাদকদ্রব্য বিক্রি হওয়ায় সন্ধ্যার পর মাদ্রাসা চত্বরে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিংবা গভনিং বডির সদসদের এ বিষয়ে কোন পদক্ষেপ নেই।