মহাসড়ক দখল ও লাইসেন্স না থাকায় ২ মিলকে জরিমানা

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:০৭ পিএম
মহাসড়ক দখল ও লাইসেন্স না থাকায় ২ মিলকে জরিমানা

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি স মিলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর রাখা কাঠ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম এ শফিকুল ইসলাম এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রাখায় একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে