আশাশুনিতে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৪

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:৫৮ পিএম
আশাশুনিতে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৪

আশাশুনি থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও টাকাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৩০ জুলাই) আদালতে প্রেরণ করা হবে। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি কাঁচা বাজার চান্নিতে মোখলেসুর রহমান মোড়লের ছেলে সাকিব মোড়লের অস্থায়ী জুতার দোকানে অভিযান চালান হয়। এসময় ১৮পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার টাকাসহ সাকিব মোড়ল ও মৃত তফিল উদ্দিন সরদারের ছেলে সাইফুল সরদারকে গ্রেফতার করা হয়। এছাড়া রাত ১১টার দিকে উপজেলার বড়দল বাজার সংলগ্ন জাহিদুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ২ হাজার ৫শ টাকাসহ দক্ষিণ বাইনতলা গ্রামের মার্জন মোল্যার ছেলে মোস্তফা মোল্যা ও বড়দল বাজারের জালাল গাজীর ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে