চলনবিলে চায়না দুয়ারি জালের প্রভাবে দেশীয় মাছ মিলছে না

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৩:২১ পিএম
চলনবিলে চায়না দুয়ারি জালের প্রভাবে দেশীয় মাছ মিলছে না

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে অবৈধ চায়না দুয়ারি জালের প্রভাবে দেশীয় মাছের সংকট সৃষ্টি হয়েছে। এই জালের অবাধ ব্যবহারে প্রতিদিনই নিধন হচ্ছে মা ও পোনা মাছ। বিনষ্ট হচ্ছে বিলের জীববৈচিত্র্য। ভরা বর্ষা মৌসুমেে বিল-জলাশয়ে মিলছেনা দেশী মাছ। এ অঞ্চলের সকল বিল ও জলাশয়ে পাঁতা হয়েছে শত শত চায়না দুয়ারি জাল। এতে করে যেমন মা ও পোনা মাছসহ দেশি প্রজাতির মাছ ছেঁকে তোলা হচ্ছে,ব্যাহত হচ্ছে মাছের প্রজনন। অপরদিকে পানি সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি। পুরো চলনবিল এখন চায়না দুয়ারি জালের দখলে। শুধু চায়না দুয়ারি জালই নয়,নিষিদ্ধ কারেন্ট জালও ব্যবহার করা হচ্ছে। 

চাটমোহর উপজেলার ডিকসি বিল,বিল কুড়ালিয়া,বগা বিল,খলিশাগাড়ি বিল,আফরার বিলসহ নিমাইচড়া,হান্ডিয়াল,ছাইকোলা,ডিবিগ্রাম,বিলচলন ইউনিয়নের বিভিন্ন বিল,জলাশয়ে শত শত চায়না দুয়ারি জাল পেঁতে মাছ ধরা হচ্ছে। মাছের প্রজনন মৌসুমে দেদারছে মা মাছ নিধন করায় দেশি মাছের উৎপাদন হুমকির মুখে পড়েছে। একইসাথে বিলের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। কৃষকেরা অভিযোগ করেন,চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের কারণে বিভিন্ন বিলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে ফসল। এ অঞ্চলে প্রতিদিন কারেন্ট ও চায়না দুয়ারি জালের মাধ্যমে প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। স্বল্প পানি থেকে শুরু করে গভীর পানিতেও পেঁতে রাখা হচ্ছে এই জাল। ফলে মাছ শুন্য হয়ে পড়ছে চাটমোহরসহ চলনবিল অঞ্চল। 

এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বললন,“ইতোমধ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা শুরু করেছি। মৎস্য সুরক্ষা ও সংরক্সণ আইনে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে