মেলান্দহে অজ্ঞাত লাশ উদ্ধার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৩১ জুলাই, ২০২৬, ০৪:৩৮ পিএম
মেলান্দহে অজ্ঞাত লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ জুলাই দুপুরে মাহমুদপুর ও কুলিয়া ইউনিয়নের সীমান্তবর্তী বউ বাজার এলাকার ডেনাভাঙ্গা ব্রিজের পাশের জলাশয় থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় মজনু মিলিটারি অব. জানিয়েছেন, শুক্রবার দুপুরের দিকে কতিপয় লোক জলাশয়ে মাছ ধরতে গেলে লাশ ভাসতে দেখে। মুহুর্তেই বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করেছে। অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, লাশের পরিচয় পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে