বাসযোগ্য নিরাপদ দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: আমির এজাজ

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) :
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০৪:২০ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৪:২০ পিএম
বাসযোগ্য নিরাপদ দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: আমির এজাজ

সরকারের ভাবমূর্তি রক্ষায় সরকারী কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মিদের ইতিবাচক কর্মকান্ড করতে হবে। গুটি কয়েক ব্যক্তির বিতর্কিত কর্মকান্ডের দ্বায় আমরা নিতে পারিনা। দলের কোন নেতাকর্মি চাঁদাবাজি বা শালিস বিচারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

শনিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান এ কথা বলেন। তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের যে কার্যক্রম চলমান আছে এই উদ্যোগ সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য নিরাপদ দেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচীব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রতিটি শিক্ষার্থী যদি ১টি করে গাছ লাগায় তাহলে আগামী প্রজন্ম সবুজ নিরাপদ দেশ পাবে। তিনি আর বলেন দলের ভাবমূর্তি নষ্ট নয় এমন কাজের সাথে জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন আমাদের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করতে হবে। ত্যাগী নেতাকর্মিদের দল অবশ্যই মূল্যয়ন করবে কিন্তু দলের গ্রহনযোগ্যতা বাড়াতে তাদের ইতিবাচক কর্মকান্ড করতে হবে। দাকোপ উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামিম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কেএম আশরাফুল আলম নান্নু, জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুমিনুর রহমান, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাকিব হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শামিম হোসেন। এ সময় চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফর হোসেন, সদস্য সচীব আল আমিন সানা, বিএনপিনেতা দীপক সরদার, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম, এস এম ফয়সাল, গোলাম কাদের, বেনী মাধব বিশ্বাস, মানস গোলদার, সাইদুর রহমান সৌদ, জেলা যুবদলনেতা মোল্লা আইয়ুব হোসেন, ইয়ারুল ইসলাম রিপন, শেখ ফারুক, পীর আলী, প্রবির মন্ডল, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার ইমরান হোসেন, সোহরাব হোসেন, ইয়াসিন আরাফাত, অমল গোলদার, দেলোয়ার হোসেন, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, আঃ রাজ্জাক, রমজান আলী, প্রসেনজিত রায়, হাসমত খলিফা, আবু তাহের শেখ, জিএম রুম্মন, বাপ্পী কাজী, মিনারুল শেখ, আরিয়ান ফকির, রিয়াজ মোর্শেদ, হাবিবুর রহমান পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ১৫০০ ফলজ গাছ বিতরন করেন। এ সময় অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে