কয়রা সদরে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকদের সুবিধার্তে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আর উদ্বোধনের পর থেকে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করার সুযোগ পাবে এই কার্যক্রমের মাধ্যমে । শনিবার (১ আগষ্ট) বেলা ১১ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস । উদ্বোধনের পুর্বে ব্যাংকের সম্মেলনে কক্ষে গ্রাহকদের সাাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পি এল সি, কয়রা শাখার ম্যানেজার সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি,খুলনার প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ইশরাত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায়, নিহার রঞ্জন রায়, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মাষ্টার আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আঃ মালেক, সাধারণ গ্রাহক আজগার আলী, তহমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।