কলারোয়ায় অসহায় আবিদুল পেলেন স্বপ্নের নতুন ঘর

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৬:০৭ পিএম
কলারোয়ায় অসহায় আবিদুল পেলেন স্বপ্নের নতুন ঘর

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ভিটেবাড়ি থাকলেও থাকার মতো উপযুক্ত কোনো ঘর ছিল না খলশী গ্রামের অসহায় আবিদুল হকের। চরম দুর্ভোগ ও কষ্টের মধ্যে দিনাতিপাত করা এই অসহায় মানুষের পাশে বাড়িয়ে দেওয়া হয়েছে সহযোগিতার হাত। শনিবার সকালে হেলাতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং তাঁর ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমাম হোসেনের যৌথ উদ্যোগ ও ব্যক্তিগত আর্থিক সহায়তায় নির্মিত একটি নতুন পাকা বসতবাড়ি আনুষ্ঠানিকভাবে আবিদুল হককে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসাতক্ষীরাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের অভাবে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন আবিদুল হক। বিষয়টি দৃষ্টিগোচর হলে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও সমাজসেবক ইমাম হোসেন তাঁকে একটি পাকা ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব নেন। তাঁদের নিজস্ব অর্থায়নে স্বল্প সময়ের মধ্যেই দৃষ্টিনন্দন ঘরটির নির্মাণকাজ সম্পন্ন হয়। নতুন ঘরের চাবি ও মাথা গোঁজার পাকা ঠিকানা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবিদুল হক। তিনি বলেন, "নিজের একটি ভালো ঘরে থাকার স্বপ্ন ছিল বহুদিনের, কিন্তু সামর্থ্য ছিল না। আজকের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। চেয়ারম্যান ও তাঁর পরিবারের এই ঋণ আমি কোনোদিন ভুলব না।" তিনি তাঁদের এই বদান্যতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, "জনপ্রতিনিধি হিসেবে শুধু প্রশাসনিক দায়িত্ব পালনই নয়, অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আবিদুল ভাইয়ের কষ্ট দেখে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাঁর জন্য একটি নিরাপদ আবাসন তৈরি করে দিতে। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে কোনো মানুষই আশ্রয়হীন থাকবে না।

আপনার জেলার সংবাদ পড়তে