পাবনায় বেড়েছে বিদ্যুতের লোডশেডিং

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:০২ পিএম
পাবনায় বেড়েছে বিদ্যুতের লোডশেডিং

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধিন উপজেলা সমূহে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। প্রতি ঘন্টায় লোডশেডিং করা হচ্ছে। ফলে মানুষের জীবনযাত্র,ব্যবসা-বানিজ্য স্থবির হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে এত ঘন্টা পন পন এক ঘন্টা করে লোডশেডিং করা হচ্চে। যদিও সমিতি কর্তৃপক্ষ বলছে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং করার বিষয়টি সঠিক নয়। গত দু’দিন ধরেই বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমিতির আওতাভুক্ত চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর,আঠঘরিয়া,ঈশ্বরদী (আংশিক) ও পাবনা সদর (আংশিক) উপজেলাতে বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির কারণে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। কর-কারখানায় যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন,তেমনি ববসা-বানিজ্যে মন্দাভাব তৈরি হয়েছে। শ্রাবণের গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন দ্ুির্বষহ হয়ে পড়েছে। রাতের বিদ্যুতের লোডশেডিং হলে বেড়ে যায় মশার উপদ্রব। গরমে হাসফাস করে সাধারণ মানুষ।   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎকেন্ন্দ্রগুলোতে উৎপাদনও কমেছে। এতে করে বেড়েছে লোডশেডিং। ফলে জনজীবন আর ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ না থাকায় উৎপাদন সক্ষমতা কমে গেছে। ফলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনও স্বাভাবিক হবে না।

চাটমোহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়রুল হক সিন্টু জানান,বিদ্যুতের লোডশেডিংয়ে শুধু বাসা-বাড়িতেই সমস্যা হচ্ছে না। কল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র বিদ্যুৎভিত্তিক ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। 

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারি জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মোঃ সাকির হোসেন জানান,এই সমিতিতে প্রতিদিনই চাহিদার তুলানায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া যাচ্ছে। আজকে  সোমবার) পিক আওয়ার ও অফ পিক আওয়ার মিলে বিদ্যুতের চাহিদা ৮১ মেগাওয়াট। কিন্তু পাওয়া গেছে ৫১ মেগাওয়াট। ফলে ৩৭.০৪ ভাগ লোডশেডিং করতে হচ্ছে। বিদ্যুৎ পাওয়ার উপর নির্ভর করে প্রতিদিনের লোডশেডিং।  তবে ঘন্টায় ঘন্টায় লোডশেডিংয়ের বিষয়টি সঠিক নয় বলে জানান এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে