নারী এমপিকে দিয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৮:০৮ পিএম
নারী এমপিকে দিয়ে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীর তানোরে স্থানীয়  জামায়াতের এমপিকে মাইনাস করে সংরক্ষিতৃনারী এমপিকে দিয়ে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধনের প্রস্তুতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তানোর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সোনালী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে গোল্লা পাড়া বাজার ঘুরে থানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মুন্ডমালা পৌর সভার জামায়াতের মেয়র প্রার্থী আনিসুর রহমান, তানোর পৌর সভায় জামায়াতের মেয়র প্রার্থী মাহাবুর রহমান চৌধুরী। তানোর পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী, সেক্রেটারি জুয়েল রানাসহ জামায়াতের উপজেলা পর্যায়ের নেতা কর্মী সমর্থক ও প্রতিটি ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচিত সংসদ সদস্য জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমানকে মাইনাস করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে দিয়ে তানোর উপজেলার কৈয়ল হাট কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন এবং কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ ও কৃষ্ণপুর বাইতুননুর মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিষয়টি জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।  বক্তারা আরো বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবমূল্যায়ন ও গনতান্ত্রিক মুল্যবোধ এবং রাজনৈতিক শিষ্টাচারের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। তারা, এসব ভবনের ভিত্তি প্রস্তর ও নবনির্মিত ভবনের উদ্বোধন স্থগিত করে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে নির্বাচিত জনপ্রতিনিধিদের মুল্যায়নের আহবান জানান। নয়তো আগামীতে কঠোর অবস্থানে গিয়ে এধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড রুখে দেয়ারমত কর্মসুচী দেয়ার পাশাপাশি সঠিক জবাব দিতে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে