নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে এ সভার মাধ্যমে নব গঠিত কমিটির সভাপতি মো: সালাহউদ্দিন খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক তোফায়েল খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো:সালাহউদ্দিন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএনকে বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রেজাউল খান, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম পারভেজ, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান শেখ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তারিকুল ইসলাম ছবি,ইউনিয়ন কৃষক দলের সভাপতি,সম্পাদক ইউনিয়ন যুবদলের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং প্রতিষ্ঠানের অভিভাবক এবং ইউনিয়ন এর সর্বস্থরের জনগণ।
আলোচনা সভায় সভাপতি সালাহউদ্দিন খান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে সম্প্রীতি’ স্থাপনের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। বিদ্যালয়ে ছাত্র,ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত হবার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতামূলক আচরণ থাকা উচিত। ছাত্র-ছাত্রীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন জরুরী হওয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের প্রতি সহযোগিতার আহবান জানান