গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৭:৩৪ পিএম
গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্য এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় নেশা জাতীয় দ্রব্য এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।) মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বিভিষন সীমান্তের কাজির মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে নেশাদ্রব্যগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায জড়িত কাউকে আটক করতে পারিনি বিজিবি । ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নেশা জাতীয় দ্রব্য আটকের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। 

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে বিভিষন বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃত ভারতীয় ৩২০ বোতল এস্কাফ সিরাপ গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিধীন রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরোও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে