বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে : রূপসায় এমপি হেলাল

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৩ পিএম
বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে : রূপসায় এমপি হেলাল

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, তারেক রহমান সরকার জনগনের সরকার, তাই জনগনের স্বার্থে সব কাজ করে যাচ্ছেন। সমাজে শান্তি মানুষকে ধর্মের পথে ফিরতে শেখায়। মানুষের উন্নয়ন করতে গেলে মানুষকে শান্তি দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে কঠোর হতে হবে, আপনারা মানুষের নিরাপত্তা দেন, তা-না হলে আপনাদের জবাবদিহিতা করতে হবে। 

রূপসার মানুষের কাছে কেন চাঁদা দাবি করা হচ্ছে, কেন গুলিবিদ্ধ হচ্ছে এর জবাবদিহিতা করতে হবে। বিএনপি কখনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না।

বিএনপি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে, কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীর জন্য রূপসাকে অশান্ত করা কোনো রকম বরদাশত করা হবে না। 

এমপি হেলাল আরও বলেন, মাদ্রাসার একাডেমিক ভবন বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহন করা হবে, রূপসাকে আধূনিক, মডেল করে তোলা হবে। আপনারা ভোট দিছেন বলে আমি সরকারি বরাদ্দ পায়, ভোট না দিলে তো পেতাম না, তাই বরাদ্দের টাকা জনগনকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনি মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের তালিমপুর ফাতেমা তুজজোহরা মাদ্রাসা’র শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।  

সভায় প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। অত্র মাদ্রাসার উপদেষ্টা শাহ আব্দুল হাই কচি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, রূপসা উপজেলা বিএনপি আহবায়ক মোল্লা সাইফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

এ-সময় উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে, আতাউর রহমান রুনু, আশরাফুল আলম নান্নু, বিকাশ মিত্র, মো. ইলিয়াস শেখ, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আনোয়ার খান, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, মো. আজিজুর রহমান, মীর ফিরোজ, আমিনুল ইসলাম তারেক, আসাদুজ্জামান বিপ্লব, এম এ বারি, আব্দুল ওয়াদুদ, বাবুল শেখ, এস এম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, রফিকুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম রিপন, শাহাজামান প্রিন্স, মেহেদী হাসান, মামুন শেখ, জাকির শেখ, মাহফুজুর রহমান সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন কারী মাওলানা মামুনুর রশীদ। বক্তারা তাঁদের বক্তব্যে আরও বলেন আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ গঠন এবং মাদরাসার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে