সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ১১:২৩ এএম
সৈয়দপুরে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে  সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করে দোয়া করেছেন জামায়াত নেতৃবৃন্দ। ৫ আগস্ট ফজরের নামাজের পর শহরের হাতিখানা কবরস্থানে বৃষ্টিতে ভিজেই এই কর্মসূচী পালন করা হয়। দোয়া পরিচালনা করেন সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান ও সেক্রটারি মাওলানা ওয়াজেদ আলী, মো. নজরুল ইসলাম,আব্দুল  মোমেন, রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের  আবু হাসান, আব্দুস সালাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে