গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৫:১১ পিএম
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ড. মো: মনিরুজ্জামান। তিনি ২৩ আগষ্ট সকালে তার কার্যালয়ে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব ভার গ্রহন করেন।

এর আগে ড. মোঃ মনিরুজ্জামান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের  একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন কর ছিলেন। 

পরে নবনিযুক্ত গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিটের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। সৌজন্য সাক্ষাতে গাইবান্ধার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। নবনিযুক্ত জেলা প্রশাসকের সফলতা ও গাইবান্ধার মানুষের কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে