কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর কুষ্টিয়া-দৌলতপুর-ঢাকা চলাচলকারী শিল্প শহর আল্লাদরগা বাজার সংলগ্ন প্রধান সড়ক দীর্ঘ প্রায় ১৬ বছরের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। আগামী বৃহস্পতিবার ৬ আগস্ট গুরুত্বপূর্ণ এ সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান অতিথি থেকে ৭৫- কুষ্টিয়া ১- দৌলতপুর আসন থেকে নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার একমাত্র বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে ৩২ কোটি টাকা ব্যায় সাপেক্ষে ড্রেন সহ ঢালাই করে এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ শুরু হবে। উল্লেখ্য দৌলতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আল্লারদরগার এ প্রধান সড়ক ও দৌলতপুরের চরাঞ্চলবাসির দীর্ঘ প্রতীক্ষিত দুর্দশা নিরশনে ভাগযোত ও শুকারঘাট ব্রীজ, মরিচয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কথা সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি সর্বপ্রথম সংসদে উত্থাপন করেছেন। সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার দাবির প্রেক্ষিতে বর্তমান সরকারে বরাদ্দ দেয়। বিগত সময়ে উক্ত সড়কে দৃশ্যমান কোন কাজ হয়নি। এ গুরুত্বপূর্ণ সড়কের কাজ হাতে নেয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা কে দৌলতপুরের বিএনপি সহ সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।