কুড়িগ্রামের চর রাজিব পুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬" পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।এসব আয়োজনের মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান,পুরুষ্কার বিতরণ ও জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত ও বিশেষ প্রার্থনা। বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ( ভূমি)সায়েকুল হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম, উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া , বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুবদল আহবায়ক রোস্তম মাহমুদ লিখন ছাত্রদল সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। পরে শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, এলজিইডি অফিসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পক্ষে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সব শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনা, আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।