জুলাই গণঅভ্যুত্থান দিবসেও খোলা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:১৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবসেও খোলা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকার ছুটি ঘোষনা করলেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পিরোজপুর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক তার অফিস খোলা রেখে কার্যক্রম চালিয়েছেন। ৫ আগস্ট বুধবার যখন পিরোজপুর জেলার সর্বত্র জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানমালা চলছিলো, তখন জেলা শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে অফিস খোলা রেখে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। অফিসে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, “আমাদের অফিসে আসতে বলা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা অফিস করছি।” এ বিষয়ে জানতে চাইলে জোনাল অফিসের ম্যানেজার মো. হাসানুজ্জামান সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। জুলাই গণঅভ্যুত্থান দিবস কি সে সম্পর্কেও তিনি ভালো জানেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, এটি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম, যা সকলের পালন করা উচিত। যদি কোন প্রতিষ্ঠান সরকারি নিয়ম না মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে